অতন্দ্র

কবিতা সিরিজ

।। ঋপন চন্দ ।।

হাতছানি দেয় নিকানো শরীর
দূরে, বহুদূরে
হয়তো বা শুয়ে আছে
আবলুস রোদে

১

ছায়া ছেনে তুলে আনি
তোমার আকরিক,

যতনে মূর্ত করি।

ঝরে গহনে পলক

নয়নাতীতের।

৪

নিমীলিত হয়ে আছি

শুয়ে আছি রাঙা সংসার
নিকানো অঙ্গনে

কতদূর বহুদূর হবে

খোলা রবে জল
আলো খোলা রবে

আবাদের বিস্তারে

রোখার পরবে

৫

হাতছানি দেয় নিকানো শরীর
দূরে, বহুদূরে
হয়তো বা শুয়ে আছে
আবলুস রোদে

সেরকম ঘ্রাণ হয়

আলো হয়
ডুবে যাওয়া চোখের মতন

প্রচ্ছদের ছবি: মোহাম্মদ রোমেল

ঋপন চন্দ

ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের শূন্য দশকের তরুণ কবি। জন্ম ১৯৮৮ ত্রিপুরার ধলাই জেলায়। কলকাতায় জীবনযাপনের অনেকটা। বাড়ি ত্রিপুরায়। বেশ কিছু সময় ঋপন ফিও নামে লিখতেন। ’39A/2′ ও ‘উল্লম্ব সমুদ্র’ নামের দুটি কাব্যগ্রন্থ লিখেছেন।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top